গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
চট্টগ্রামের বোয়ালখালী গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট)সকালে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো.সওকত আলম।
গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি ও গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক বিশু কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক বিপ্লব সরকার, সিনিয়র শিক্ষক মনজুর আলম, সিনিয়র শিক্ষিকা আরেফা খানম,
দিল আফরোজা রিতা, প্রজীব কুমার বড়ুয়া, সেলিম মাহমুদ, কান্তা তেওয়ারী, রিমি বড়ুয়া, শরীফ জাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ, সাহস ও সংগ্রাম ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে,দেশের প্রয়োজনে, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও বৈষম্যহীন দেশ গঠনে জনগণ কিভাবে এক ও ঐক্যবদ্ধ হতে পারে।
বক্তব্য শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের মাগফেরাত, আহতদের সুস্থতা ও দীর্ঘায়ূ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন, শিক্ষক মৌলানা নুরুল আবছার।
মতামত