সার্চটুডে

সুবিধাভোগী রাজনীতি ও সনদ বাণিজ্য জনগণ মেনে নেবে না: জাহাঙ্গীর আলম

বক্তব্যে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর

রাজনৈতিক অঙ্গনে সুবিধাভোগী রাজনীতি ও সনদ-বাণিজ্যের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে দেশের চলমান পরিস্থিতিতে একটি চক্রের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বগুড়া শহরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বের হওয়া মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। গণতান্ত্রিক রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সবার দায়িত্ব।

তিনি বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর অর্জন নয়। তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সুবিধাভোগী রাজনীতি ও সনদ-বাণিজ্য জনগণ মেনে নেবে না।”

এদিকে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পিটিআই মোড়ে পৌঁছালে জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সংহতি প্রকাশ করে মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তব্যের শেষ পর্যায়ে আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জাহাঙ্গীর আলম। একই সঙ্গে শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে সবসময় রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান সংগ্রামী এই যুবদল নেতা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুবিধাভোগী রাজনীতি ও সনদ বাণিজ্য জনগণ মেনে নেবে না: জাহাঙ্গীর আলম

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x