সার্চটুডে

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

ছবি: সংগৃহীত

সড়ক ও জনপথ অধিদপ্তরের নবগঠিত বগুড়া সড়ক জোন উদ্বোধন করা হয়েছে। একইদিন শহরতলীর শাকপালা (ফুলতলা) পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে বগুড়ার চারমাথা এলাকায় সড়ক জোন উদ্বোধন করা হয়। বিকেলে শহরের চেলোপাড়া শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন শেষে শাকপালা পার্ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।  

সড়ক জোন উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক উপস্থিত ছিলেন। 

দিনভর পৃথক অনুষ্ঠানে ছিলেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, রংপুর জোনের মো. আমানুল্লাহ, রাজশাহী জোনের আব্দুল্লাহ আল মামুন, বগুড়া জোনের মো. সুরুজ মিয়া, সড়ক সার্কেলের মোহাম্মদ হামিদুল হক প্রমুখ। 

সড়ক বিভাগ জানিয়েছে, শাকপালা পার্কের সীমানা প্রাচীর নির্মাণে প্রাথমিক ব্যয় ২ কোটি ৪০ লাখ টাকা হলেও দৃষ্টিনন্দন করতে পরবর্তীতে আরও বরাদ্দে সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে। এছাড়া করতোয়া নদীর ওপর রাজধানীর হাতিরঝিল আদলে নির্মাণ করা সেতু পুনর্নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x