বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।
শনিবার (৮ আগস্ট) ডেমাজানী দক্ষিণপাড়ায় ছাত্র ও যুবকদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফুটবল উপহার দেওয়ার সময় আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন বলেন, “উত্তরপাড়ার ছেলেদের মাঝে একটি ফুটবল দিয়েছিলাম। পুরো ইউনিয়নের প্রতিটি এলাকায় ফুটবল উপহারের অংশ হিসেবেই আজকের এই আয়োজন।”
তিনি বলেন, “ছেলেরা যেন খেলাধুলার মধ্যে থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, পাশাপাশি পড়াশোনাতেও মনোযোগ বাড়ে। ছেলেরা খেলার মাঠে থাকুক, পড়াশোনার টেবিলে থাকুক - এটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শাজাহানপুরের প্রতিটি এলাকায় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে চাই।
এ সময় তিনি এলাকার ছাত্র ও যুব সমাজকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পুরো ইউনিয়নের প্রতিটি এলাকায় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
মতামত