সার্চটুডে

লক্ষ্মীপুরে জুয়া খেলার সময় ৪ জন গ্রেপ্তার, তাস ও নগদ টাকা উদ্ধার

রায়পুরে টিটেনাসের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, অসুস্থ কিশোরী!

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৫৬টি প্লেয়িং কার্ড, একটি ত্রিপল ও নগদ ১৭ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৯ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর উভূতি সাকিনে নুরুল আমিনের পরিত্যক্ত দোচালা টিনের ঘরে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকার ইউসুফ (৩৩), লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর উভূতি এলাকার ইসমাইল জবিউল্যাহ (৪৬), কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার মাসুদ আলম (৩৭) এবং সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর উভূতি এলাকার বেল্লাল (৩৮)।

ডিবি পুলিশ জানায়, অভিযানকালে ওই চারজনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে তিন বান্ডিল প্লেয়িং কার্ড, একটি ত্রিপল এবং নগদ ১৭ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে জুয়া খেলার সময় ৪ জন গ্রেপ্তার, তাস ও নগদ টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x