সার্চটুডে

চন্দনাইশে ৫ শতাধিক পরিবারকে মনজুর মোরশেদের খাদ্যসামগ্রী বিতরণ

চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫'শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ

চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৫'শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাশিমপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. মনজুর মোরশেদ।

৭ আগষ্ট (শুক্রবার) বিকালে মোজাহের পাড়া এলাকাস্থ মানবতার ফেরিওয়ালা সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় ইউপি সদস্য পদপ্রার্থী মো. মনজুর মোরশেদ বলেন, আমি হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। হাশিমপুর ৪নং ওয়ার্ডে এ পর্যন্ত ৫'শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরো বলেন, প্রিয় হাশিমপুর ৪নং ওয়ার্ডের জনসাধারণ আমি আপনাদের নেতা হতে চাইনা, আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সেবক হয়ে পাশে থাকতে পারি সে কামনা। 

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, হাশিমপুর ইউনিয়ন ইসলামী নেতা মো. মিজানুর রহমান, মানবতার ফেরিওয়ালা একটি স্বেচ্ছাসেবক মূলক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মামুনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চন্দনাইশে ৫ শতাধিক পরিবারকে মনজুর মোরশেদের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x