সার্চটুডে

রায়পুরে নদীতে অবৈধ বালু উত্তোলন: ১ জনের কারাদণ্ড

ছবি: রায়পুর উপজেলা দক্ষিন চরবংশী ইউনিয়ন ড্রেজার দিয়ে বালু উত্তোলিত সরঞ্জাম।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরকাচিয়া এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। (৯ আগস্ট, ২০২৬) ইং রোজ রোববার রায়পুর উপজেলার ৮ নং চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। রায়পুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার অপরাধে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার এবং প্রায় ৪,০০০ (চার হাজার) ফুট পাইপ জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রায়পুরে নদীতে অবৈধ বালু উত্তোলন: ১ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x