সার্চটুডে

ত্রিশাল উপজেলার বৈলর এ জনগণের হাতে মাদক চোরাচালানকারি আটক

সম্মূখ বৈলর, ত্রিশাল, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন এ মাদক সেবন করার সময় তিনজন কে হাতেনাতে ধরে এলাকাবাসী পরে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকাবাসীর সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন - মো. রিয়াজ (২৩), পিতা: মো. কাশেম, গ্রাম: সম্মুখ বৈলর; তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরিফ (২৬), পিতা: আমির উদ্দিন, গ্রাম: সম্মুখ বৈলর; তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. বাবুল হোসেন (৪০), পিতা: মৃত হাছেন আলী, গ্রাম: সম্মুখ বৈলর; তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া তিনজনকেই এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ত্রিশাল থানার পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ত্রিশাল উপজেলার বৈলর এ জনগণের হাতে মাদক চোরাচালানকারি আটক

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x