সার্চটুডে

বোয়ালমারীতে বৈদ্যুতিক মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বছরের শিশুর মৃত্যু

ছবি: মৃত ফারদিন

ফরিদপুরের বোয়ালমারীতে বৈদ্যুতিক মাল্টিপ্লাগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন নামে দুই বছর দুই মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পেঁয়াজের খোসা পরিষ্কারের জন্য উঠানে চালু করা ফ্যানের বৈদ্যুতিক সংযোগের মাল্টিপ্লাগে হাত দেওয়ার পর শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত ফারদিন চুকিনগর গ্রামের সৌদি আরবপ্রবাসী তারিকুল ইসলাম মন্ডলের ছেলে। পরিবারের একমাত্র শিশুসন্তানের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশুটির দাদা মো. তুরাপ মন্ডল ও দাদি সালেহা বেগম বাড়ির উঠানে পেঁয়াজ পরিষ্কার করছিলেন। পেঁয়াজের খোসা ও ময়লা বাতাসে উড়িয়ে পরিষ্কার করার জন্য সেখানে একটি বৈদ্যুতিক ফ্যান স্থাপন করা হয়। ফ্যানটি চালানোর জন্য উঠানে একটি বৈদ্যুতিক মাল্টিপ্লাগে সংযোগ দেওয়া হয়েছিল।

এ সময় দাদা তুরাপ মন্ডল প্রায় ১০ মণ পেঁয়াজ নিয়ে বিক্রির জন্য সাতৈর হাটে চলে যান। বাড়িতে দাদি সালেহা বেগম পেঁয়াজ পরিষ্কারের কাজ করছিলেন। এরই মধ্যে খেলতে খেলতে ফারদিন সেখানে যায়। একপর্যায়ে সে মাল্টিপ্লাগের একটি পয়েন্টে হাত বা আঙুল দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।

পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ফারদিনকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদা মো. তুরাপ মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফারদিন ছিল তার আদরের নাতি। তিনি পেঁয়াজ বিক্রির জন্য হাটে যাওয়ার পর খবর পান, তার নাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তার ছেলে মাত্র তিন দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে এসেছেন। সন্তানের এমন মৃত্যুতে তাকে কীভাবে সান্ত্বনা দেবেন, তা বুঝতে পারছেন না বলে জানান তিনি।

নিহত শিশুর নানা মিজানুর রহমান বলেন, ফারদিন তাদের সবার চোখের মণি ছিল। এত অল্প বয়সে সে এভাবে চলে যাবে, তা তারা কখনো ভাবেননি। শিশুটিকে হারানোর কষ্ট পরিবার কীভাবে সহ্য করবে, তা তারা বুঝতে পারছেন না। তার বাবা মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, শিশুটির বাবা দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর মাত্র কয়েকদিন আগে দেশে ফিরেছেন। বাবার দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালমারীতে বৈদ্যুতিক মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x