সার্চটুডে

তরুণদের জলবায়ু নেতৃত্ব বিকাশে দিনাজপুরে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সচেতনতা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দিনাজপুরে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১০ আগস্ট ২০২৬ দা আর্থ ও মুক্ত চিন্তা যুব সেবা সংঘ-এর আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আয়োজনের মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের জলবায়ু ও পরিবেশগত বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা তুলে ধরা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু উদ্যোগ গ্রহণে তরুণদের সক্ষমতা বৃদ্ধি ।

ক্যাম্পে তরুণ অংশগ্রহণকারীদের জন্য জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, যুব নেতৃত্ব ও অ্যাডভোকেসি বিষয়ে বিভিন্ন আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্থানীয় জলবায়ু সমস্যা চিহ্নিতকরণ, দলভিত্তিক সমস্যা সমাধান, অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য ক্লাইমেট এ্যাকসেন প্ল্যান তৈরির কার্যক্রম পরিচালিত হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মামুন হাসান চৌধুরী এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মোস্তফা কামাল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্লাস্টিক দূষণ কমানো, বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ এবং স্থানীয় পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মামুন হাসান চৌধুরী বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ক্লাইমেট ক্যাম্পের মতো উদ্যোগ তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মোস্তফা কামাল বলেন, তরুণরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের বিকল্প নেই।

ক্যাম্পের আয়োজক জিলহজ্জ সরকার বলেন, আমরা এমন একটি প্রজন্ম, যারা জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি প্রত্যক্ষ করছি। আমাদের লক্ষ্য শুধু পরিবেশ নিয়ে কথা বলা নয়; বরং তরুণদের জ্ঞান, দক্ষতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশকে তার স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনার পথে কাজ করা।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের তাপপ্রবাহ, খরা, অনিয়মিত বৃষ্টিপাত ও পানির সংকট এখন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে তরুণদের নেতৃত্বে ছোট ছোট কার্যকর উদ্যোগ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মুক্ত চিন্তা যুব সেবা সংঘের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। ক্যাম্পের অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির মতো কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সমাপনী পর্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, ক্লাইমেট ক্যাম্প ২০২৬ শুধু একটি ক্যাম্প নয়, এটি তরুণদের মধ্যে জলবায়ু নেতৃত্ব, পরিবেশ সচেতনতা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের একটি চলমান যাত্রার অংশ। ভবিষ্যতেও তরুণদের সম্পৃক্ত করে জলবায়ু ও পরিবেশ বিষয়ক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তরুণদের জলবায়ু নেতৃত্ব বিকাশে দিনাজপুরে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x