সার্চটুডে

ত্রিশাল উপজেলার বৈলর এ যে মাদ্রাসায় দুই জন বাদে সব শিক্ষার্থী অকৃতকার্য

সম্মূখ বৈলর, ত্রিশাল,ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মকিমাবাদ আঃ কাদের জিলানী (রহঃ) দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে। ফলাফলে দেখা যায়, ২০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জন উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে একজন গত বছরের অকৃতকার্য হওয়া অনিয়মিত শিক্ষার্থী। 
এদিকে ফল বিপর্যয়ের জন্য শিক্ষার নিম্নমান ও দীর্ঘদিনের অনিয়মকে দায়ী করছেন অভিভাবক ও এলাকাবাসী। তাদের অভিযোগ, মাদ্রাসার একাধিক শিক্ষক নিয়মিত ক্লাস নেন না। নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। সকাল ১১ টাই মাদ্রাসাই আসে আবার দুপুর ১২:৩০ থেকে ১ টার মধ্যে চলে যায়। 

 কিছু শিক্ষক উপস্থিতি নিবন্ধনে (হাজিরা শিট) আগাম স্বাক্ষর করে রাখেন। এতে সরকারি নিয়ম লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি বিষয় টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলেও নেওয়া হয় নি কোন কার্যকর ব্যবস্থা।

মাদ্রাসার ইংরেজি শিক্ষক সাইফুল ইসলাম-এর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, তিনি সপ্তাহে মাত্র তিন দিন মাদ্রাসায় আসেন। বাকি সময় তিনি একটি ব্যক্তিগত কোচিং সেন্টার পরিচালনা করেন। ফলে ইংরেজি বিষয়ের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।
আরও অভিযোগ করা হয়েছে, শিক্ষার্থীরা যাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে, সে জন্য তাদের কাছ থেকে জোরপূর্বক লিখিত বা মৌখিক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। যার ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

স্থানীয়দের ভাষ্য, এর আগেও বিভিন্ন গণমাধ্যমে মাদ্রাসার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। তাদের দাবি, পরে কিছু সংবাদমাধ্যমে ওই বিষয়ে আর সংবাদ প্রকাশ হয়নি। এছাড়া একজন সাংবাদিককে ঘুষ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। 

এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহল মাদ্রাসার সার্বিক অনিয়ম তদন্তে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ত্রিশাল উপজেলার বৈলর এ যে মাদ্রাসায় দুই জন বাদে সব শিক্ষার্থী অকৃতকার্য

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x