সার্চটুডে

হাবিপ্রবির ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ১ হাজার ৮০০ গবাদি প্রাণীর চিকিৎসা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে দিনাজপুরের কাহারোল উপজেলায় গবাদি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও পরামর্শ কার্যক্রমের অংশ হিসেবে ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১ হাজার ৮০০ গবাদি প্রাণীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্থানীয় কৃষকদের ৪০০টি গরু, ৪০০টি ছাগল এবং ১ হাজার হাঁস-মুরগির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রাণীগুলোকে বিনামূল্যে কৃমিমুক্তকরণ সেবা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন এবং স্যালাইন সরবরাহ করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, গ্রামের প্রান্তিক কৃষকরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পালিত প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের গ্রামের দুস্থ, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের কল্যাণে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী, ভেটেরিনারি সার্জন এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, গ্রামের অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে নিজের চিকিৎসা করাতে পারেন না, কিন্তু পোষা প্রাণী অসুস্থ হলে সেই প্রাণীকে নিয়ে চিকিৎসকের কাছে আসেন। তাই তাদের প্রতি আন্তরিক হয়ে সেবা দিতে হবে, যেন তারা সন্তুষ্ট মনে ফিরে যেতে পারেন। তিনি জানান, এ ধরনের ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ক্যাম্পে হাবিপ্রবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী, ভেটেরিনারি সার্জন এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেন।

স্থানীয় কৃষকরা জানান, বিনামূল্যে এ ধরনের চিকিৎসা ও পরামর্শ কার্যক্রম তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাবিপ্রবির ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ১ হাজার ৮০০ গবাদি প্রাণীর চিকিৎসা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x