আজ লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক রামগতি উপজেলায় চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন।
এ সময় তিনি খাল খনন কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।পরে জেলা প্রশাসক বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
এছাড়াও তিনি রামগতি উপজেলায় আয়োজিত অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত