সার্চটুডে

কেরানীগঞ্জে নয়াবাজার ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ উৎসব বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান

আগামী পাঁচ বছরের মধ্যে পুরো দেশকে সবুজে ঘেরা করার লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এ বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আজ ১১ আগষ্ট, মঙ্গলবার, সকালে কেরানীগঞ্জের নবাবগঞ্জ রোডস্থ নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘রোটারি ক্লাব গুলশান অ্যাভিনিউ’-এর উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় জেলায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। তবে কেবল চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এসব গাছের সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিষয়ে সবাইকে সবসময় সচেষ্ট থাকতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ঘোষ মনির, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহসীন মন্টু, শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা বেগম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুবদল নেতা মাসুদ রানা ও জানে আলম সুমনসহ রোটারি ক্লাব গুলশান অ্যাভিনিউয়ের নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে নয়াবাজার ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ উৎসব বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x