সার্চটুডে

গাবতলীতে তরুণদের সমাজ বিনির্মাণে সম্পৃক্ত করতে বৃক্ষরোপণ, প্রধান অতিথি পলাশ

ছবি: সার্চ টুডে

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে তরুণ ও যুব সমাজকে সমাজ বিনির্মাণের কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘দেশ প্রবাসী সমাজ কল্যাণ ক্লাব’ এর ফলক উন্মোচন, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’ এবং ‘একটি গাছ, একটি প্রাণ - বাঁচাবে পরিবেশ, বাঁচাবে ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় তরুণ ও যুব সমাজকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে ক্লাবের সদস্যবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সমাজের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাবতলীতে তরুণদের সমাজ বিনির্মাণে সম্পৃক্ত করতে বৃক্ষরোপণ, প্রধান অতিথি পলাশ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x