বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অংগ্য মার্মার ৫০ শতক জমির নাদাবী দলিল দীর্ঘ ৩০ বছর পর হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ নাদাবী দলিল হস্তান্তর করা হয়।
দলিল হস্তান্তরের সময় দলিল দাতা ও রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য অংগ্য মার্মা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে তাঁর ৫০ শতক জমি সংক্রান্ত নাদাবী দলিল হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন এবং রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম।
দীর্ঘদিনের এ প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়া। তাঁর সহযোগিতায় প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
দীর্ঘ ৩০ বছর পর ৫০ শতক জমির নাদাবী দলিল হস্তান্তরের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয় পর্যায়েও আগ্রহ সৃষ্টি করেছে।
মতামত