সার্চটুডে

"বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে"- এমপি আমান উল্লাহ আমান

ইটাভাড়া পোস্ট অফিসের নতুন ভবনের শুভ উদ্বোধনে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, "বিএনপি জনগণের সেবায় বিশ্বাস করে এবং আমরা জনগণের সেবক। বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো এখন পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে।"

আজ ১৩ আগষ্ট, ২০২৬, বৃহস্পতিবার, বিকেলে কেরানীগঞ্জের হযরতপুরে ইটাভাড়া পোস্ট অফিসের নতুন ভবনের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যের ক্ষতি করার রাজনীতি বিএনপি করে না উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, "যারা অন্যের ঐতিহ্য নষ্ট করে, একসময় তাদের নিজেদের ঐতিহ্যও নষ্ট হয়ে যায়। তাই বিএনপি কখনো কারো ক্ষতি হয়, এমন কাজ করে না।" একই সঙ্গে তিনি ঢাকা-২ আসনকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ভূমিদস্যুমুক্ত করে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানা, এমদাদুল হক বকুল, প্রকৌশলী বেনজীর আহমেদ, অধ্যাপক খোরশেদ আলম, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিন্টু, হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলুল করিম এবং মডেল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএ অভি সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

"বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে"- এমপি আমান উল্লাহ আমান

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x