দেশের অন্যতম শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)-এর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের বদরগঞ্জ শাখায় ৩৫৫টি উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টায় বদরগঞ্জ শাখা কার্যালয়ে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসএসএসের রংপুর জোনের নিয়ন্ত্রণাধীন শঠিবাড়ী এরিয়া ম্যানেজার মো. সেলিম রেজা, বদরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, শাখা হিসাবরক্ষক মো. জাকারিয়া, সিনিয়র মাঠ সংগঠক মো. আঃ মান্নানসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
কর্মসূচিতে শঠিবাড়ী এরিয়া ম্যানেজার মো. সেলিম রেজা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। মানুষ প্রকৃতি থেকে প্রতিনিয়ত নানা সুবিধা নিলেও প্রকৃতিকে সে তুলনায় খুব কমই ফিরিয়ে দেয়। তাই পরিবেশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও এসএসএস বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।
তিনি এ মহৎ উদ্যোগ গ্রহণের জন্য ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বদরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বিতরণ করা চারাগুলোর যথাযথ যত্ন নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু চারা বিতরণ নয়, এগুলো পরিচর্যার মাধ্যমে বড় করে তোলাই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এসএসএসের এ উদ্যোগ পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মতামত