জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়া কার্যালয়ের উদ্যোগে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা ও বীমাকর্মীদের মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিনিয়র ডিএমডি কামরুল ইসলাম।
এ সময় এএমডি আবেদ আলী এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়া ইনচার্জ মোজাহার আলীসহ কোম্পানির কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী জীবন বীমার গুরুত্ব অপরিসীম। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করার পাশাপাশি বীমা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে বীমা খাতে ব্যবসার পরিধি আরও বৃদ্ধি করা সম্ভব। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বগুড়া অঞ্চলের ব্যবসা উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন ব্যবসা সংগ্রহের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত