সার্চটুডে

পোরশায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০), পিতা তোফাজ্জল হোসেন এবং শ্রী গুরুপদ কর্মকার (২৭), পিতা বাবুল কর্মকার।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেলযোগে মাদক বহনের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তাদের পরিহিত লুঙ্গির কোমরে থাকা টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

পোরশা থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পুরো জেলায় মাদক প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পোরশায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x