সার্চটুডে

সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে একরামুল হক গ্রীন ফাউন্ডেশন।

‎শনিবার সকাল ১০টায় উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাঃ একরামুল হক।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু।

‎এ সময় আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাহজাহান, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের আলম, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর হোসেন, অভিভাবক মো. আবদুর রউফ মিয়া এবং কৃতি শিক্ষার্থী মোছাঃ সাদিয়া তাবাসসুম লগ্ম ও ঈসা আহমাদ আতিক।

‎আলোচনা সভা শেষে চলতি বছর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x