সার্চটুডে

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর মধ্যে মাদক ও চোলাই মদ প্রতিরোধ এবং বর্জনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করে পোরশা থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) শেষ বিকেলে উপজেলার মশিদপুর ইউনিয়নের দেশিপাড়া গ্রামে এ মাদকবিরোধী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান, সংশ্লিষ্ট বিট অফিসার এসআই শিপন মিয়াসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে চোলাই মদ পরিহারের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চোলাই মদ বা দেশি মদ স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। অনিয়ন্ত্রিতভাবে ও বিভিন্ন রাসায়নিকের মিশ্রণে তৈরি এসব মদ পান করলে মৃত্যু থেকে শুরু করে দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

পোরশা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x