সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল করেছে আইএইচটি শাখা ছাত্রদল।
এ সময় বগুড়ার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা নিয়ে কথা বলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। রোববার (১৬ আগস্ট) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতায় সন্ধান বলেন, ‘বগুড়া আসলেই বৈষম্যের শিকার ছিল। দীর্ঘ ১৭ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি। বগুড়ায় যদি উন্নয়ন থাকত, তাহলে এই আইএইচটি পূর্ণাঙ্গ হতো। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চেষ্টা করব আপনাদের পাশে থাকতে।’
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
একইসঙ্গে, দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, দলের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, আইএইচটি শাখাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত