কাজী সাইমুম সিরাজ
মাগুরা জেলা প্রতিনিধি
‘রাস্তা নাকি ধানক্ষেত?’ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এই হাঁটু সমান কাদায় ভরা কাঁচা রাস্তায় পথচলা এখন চরম দুর্ভোগের নাম। ভোগান্তি সইতে না পেরে ক্ষুব্ধ আড়াইশত গ্রামের মানুষ এবার এই কাদায় ভরা রাস্তাতেই ধান চাষ করার ইচ্ছা প্রকাশ করে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন।
যোগাযোগের এমন বেহাল দশা বদলে দিতে দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও রাস্তাটি পাকা করার জোর দাবি জানাচ্ছে সর্বস্তরের জনগণ।
ভিডিওটি শেয়ার করে আড়াইশত গ্রামের মানুষের দুর্ভোগের কথা সবার সামনে তুলে ধরতে সাহায্য করুন! দ্রুত সময়ের মধ্যে সমাধান চায় সাধারণ জনগণ
মতামত