মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ সহযোগী গ্রেফতার, কারবারি পলাতক
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারির সহযোগী শরিফ আকন্দকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় মাদক কারবারি মুনজুরুল ইসলাম আকন্দ (৪৭) পালিয়ে যান।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক।
গ্রেফতারকৃত শরিফ আকন্দ (৩৫) উপজেলার শিবপুর ইউনিয়নের মাদারদহ এলাকার আরজুল্লাহ আকন্দের ছেলে এবং পলাতক মুনজুরুল ইসলাম আকন্দ একই এলাকার মৃত মজিবর আকন্দের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে শিবপুর ইউনিয়নের পাঁচগাছি বাজারে অভিযান চালানো হয়। এসময় শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসার সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মুনজুরুল ইসলাম আকন্দ ও তার সহযোগী শরিফ আকন্দ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় সহযোগীকে আটক করা হলেও মাদক কারবারি পালিয়ে যায়। আটককৃত শরিফকে দৌড়ানোর কারণ জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেটের ভেতর থেকে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। পরবর্তীতে গ্রেফতার ও পলাতক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মাদকের সংশ্লিষ্টতা পাওয়ায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত শরিফকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে পলাতক মুনজুরুল ইসলাম আকন্দকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: এস এম ফারহান লাবিববার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল
কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
মতামত