সার্চটুডে

শহীদের হত্যার বিচার ও আওয়ামী লীগের হুমকির প্রতিবাদে রাষ্ট্রসংলাপ ফোরামের বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের হত্যার বিচার, শহীদ হাদীর হত্যার বিচার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।

​আজ বুধবার (১৯ আগস্ট) ২০২৬ বিকেল ৫টায় রাজধানীর শহীদ হাদী চত্বরে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। 

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করা এবং আহত জুলাই যোদ্ধাদের ন্যায্যবিচার পাওয়ার দাবিতে তারা রাজপথে নামছেন। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আসা হুমকি ও অপতৎপরতার কড়া প্রতিবাদ জানানো হবে এই কর্মসূচি থেকে।

​এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, বিপ্লবী ছাত্র-জনতা, জুলাই-কেন্দ্রিক সকল সংগঠন এবং দেশপ্রেমিক জনগণকে ব্যাপকভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।

​সংগঠনটির মূল স্লোগান ও দাবি "ন্যায্যবিচার চাই, নিরাপদ বাংলাদেশ চাই।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শহীদের হত্যার বিচার ও আওয়ামী লীগের হুমকির প্রতিবাদে রাষ্ট্রসংলাপ ফোরামের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের হত্যার বিচার, শহীদ হাদীর হত্যার বিচার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।

​আজ বুধবার (১৯ আগস্ট) ২০২৬ বিকেল ৫টায় রাজধানীর শহীদ হাদী চত্বরে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। 

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করা এবং আহত জুলাই যোদ্ধাদের ন্যায্যবিচার পাওয়ার দাবিতে তারা রাজপথে নামছেন। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আসা হুমকি ও অপতৎপরতার কড়া প্রতিবাদ জানানো হবে এই কর্মসূচি থেকে।

​এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, বিপ্লবী ছাত্র-জনতা, জুলাই-কেন্দ্রিক সকল সংগঠন এবং দেশপ্রেমিক জনগণকে ব্যাপকভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।

​সংগঠনটির মূল স্লোগান ও দাবি "ন্যায্যবিচার চাই, নিরাপদ বাংলাদেশ চাই।"

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x