সার্চটুডে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পাবনা মেডিকেল কলেজে ছাত্রদলের মানববন্ধন

ছবি: সার্চ টুডে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ENT) বিভাগের অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ এবং দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। মানুষের জীবন রক্ষায় চিকিৎসকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। এতে চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায়।

তারা বলেন, শুধু হাসপাতাল বা কর্মক্ষেত্রেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থাকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চিকিৎসকদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য, হুমকি ও অপপ্রচারের ঘটনা বাড়ছে। বিশেষ করে নারী চিকিৎসকদের লক্ষ্য করে সাইবার বুলিং ও অশালীন আক্রমণের ঘটনাও উদ্বেগজনক। এসব অপতৎপরতা চিকিৎসকদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি চিকিৎসক ও রোগীদের মধ্যকার আস্থার সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে।

মানববন্ধনে অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদার এবং দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য জনগণের সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন নাবিল, সহ-সাংগঠনিক সম্পাদক আলী ইবনে রুহুল ও ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক সামিন রাফিদ আরোহ, ক্রীড়া সম্পাদক নাফিউর রহমান নিশাতসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

নেতৃবৃন্দ আরও বলেন, চিকিৎসকদের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই দেশের চিকিৎসাসেবা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা। তাই চিকিৎসক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগ, হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চিকিৎসকদের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার ও সাইবার হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মানববন্ধন থেকে অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। নেতাকর্মীরা জানান, চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এ দাবিতে তারা ধারাবাহিকভাবে সোচ্চার থাকবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পাবনা মেডিকেল কলেজে ছাত্রদলের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x