সার্চটুডে

দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

 চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহত নুরহাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এলাকার মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। অভিযুক্ত সলিম একই এলাকার আব্দুল আমিনের ছেলে। তারা দোহাজারীর উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়ির ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সলিম কাজ না করায় সংসারে অভাব-অনটন চলছিল। এ নিয়ে নুরহাবা তাকে ‘কাজ না করে কেন ফেরত এসেছ’—এমন প্রশ্ন করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানা পুলিশ অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

 চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহত নুরহাবা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এলাকার মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। অভিযুক্ত সলিম একই এলাকার আব্দুল আমিনের ছেলে। তারা দোহাজারীর উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়ির ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সলিম কাজ না করায় সংসারে অভাব-অনটন চলছিল। এ নিয়ে নুরহাবা তাকে ‘কাজ না করে কেন ফেরত এসেছ’—এমন প্রশ্ন করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানা পুলিশ অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x