সার্চটুডে

পুনর্ভবা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪ সহপাঠী

দিনাজপুর শহরের পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে লিমন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় একদিন পর বৃহস্পতিবার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়ার লিটন ইসলামের ছেলে। সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার উলিপুর এলাকায় পুনর্ভবা নদী থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে শহরের মাহুতপাড়া এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।

আটক চার সহপাঠী হলো রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)। দিনাজপুর কোতয়ালী থানার এসআই সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কয়েকজন শিক্ষার্থী মাহুতপাড়া এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে লিমন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে উলিপুর এলাকায় নদীতে লিমনের মরদেহ ভেসে ওঠে।

পরে কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই সাহাদত হোসেন বলেন, নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পুনর্ভবা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪ সহপাঠী

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x