সার্চটুডে

সাদুল্লাপুরে সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাদুল্লাপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রওজাতুন জান্নাত। 

এতে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য্য।

​মতবিনিময় সভায় ডিলারদের মাধ্যমে কৃষকদের মাঝে সঠিক মূল্যে এবং নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট রোধ এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

​সভায় কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাদুল্লাপুর উপজেলার নিবন্ধিত সার ডিলারবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাদুল্লাপুরে সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাদুল্লাপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রওজাতুন জান্নাত। 

এতে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য্য।

​মতবিনিময় সভায় ডিলারদের মাধ্যমে কৃষকদের মাঝে সঠিক মূল্যে এবং নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিতকরণ, কৃত্রিম সংকট রোধ এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

​সভায় কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাদুল্লাপুর উপজেলার নিবন্ধিত সার ডিলারবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x