সার্চটুডে

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ছবি সংগৃহীত

মাগুরা পৌর এলাকার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাগুরা শহরের রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিপন (৪৫) এবং বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রাব্বীর ছেলে নাঈম (৪০)।

আহত নারী হলেন বৃষ্টি আক্তার (২৫)। তিনি মাগুরার পশ্চিম রামনগর এলাকার রিপন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে রিপন একটি হোন্ডা মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নাঈমের এফজেড মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রিপনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালক রিপন ও নাঈম গুরুতর আহত হন। এ সময় রিপনের মোটরসাইকেলের পেছনে থাকা বৃষ্টি আক্তারও আহত হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিপন ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত বৃষ্টি আক্তারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x