চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চাগাচর বারুদখানা এলাকায় সাঙ্গু নদী সংলগ্ন ‘প্রবাসী নুরুল আলম সড়ক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বাদে জুমা এ উপলক্ষে সড়ক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, আবদুর রশিদ আকাশ, আবদুস সালাম, শামসুল হক, মোস্তাফিজুর রহমান, আকতার হোসেন, মো. হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সুলতান।
স্থানীয়রা জানান, সড়কটি চালু হওয়ায় এলাকার মানুষের চলাচলে সুবিধা হবে এবং দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার কিছুটা সমাধান হবে।
মতামত