ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অধিকাংশ গ্রামে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিশু, বৃদ্ধ, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
বিদ্যুৎ না থাকায় ফ্যান ও পানির মোটর বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে। এর প্রতিবাদে আজ ২১ আগস্ট বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী ত্রিশাল বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। এ সময় তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।
মতামত