সার্চটুডে

‎মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি - সার্চটুডে

‎"খেলা ধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল"। এ স্লোগানকে সাথে নিয়ে যশোরের মণিরামপুরে জমকালো আয়োজনে  ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বাকোশপোল ইয়াংস্টার ক্লাব কর্তৃক বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  আয়োজিত এ টুর্নামেন্টে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।

‎শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাকোশপোল ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শিক্ষক আব্দুল হাই,বিএনপি নেতা আব্দুর রহিম,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের এস এম তাজাম্মুল,স্থানীয় বিএনপির মাহফুজ আহমেদ প্রমূখ। এ সময় আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট হোসেন বলেন, চারিদিকে মাদকের ছড়াছড়ি। মাদকের এ আগ্রাসন হতে যুব সমসাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নাই। তিনি আরো বলেন বর্তমানে প্রধানমন্ত্রী এ খেলাধূলায় বেশি নজর দিচ্ছে,ফুটবল বা অন্য যে কোন খেলা শারীরিক ও মানষিক বিকাশে সহায়তা করে।

‎১৬ দলীয় টুর্নামেন্টের উদ্বেধনী খেলায় সাড়াপোল ফুটবল একাশকে হারিয়ে স্বাগতিক বাকোশপোল  গাজী এন্টারপ্রাইজ টুর্নামেন্টে শুভসূচনা করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎মণিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x