সার্চটুডে

বোয়ালমারীতে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে একটি মার্কেটের ২য় তলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) ভোরে থানা সংলগ্ন মোড়ের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পৌরসদর বাজারের আজাহার মার্কেটের ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার পরনের পায়জামা ছাদের পাশে ইন্টারনেটের তারে ঝুলতে দেখা যায়।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী মার্কেটের ছাদে ওঠেন। পরে শনিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে অসাবধানতাবশত ছাদ থেকে নিচের সড়কে পড়ে যান। ওই সময় তার পরনের পায়জামা ছিল না বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছি, ওই নারী মার্কেটের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তার পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহযোগিতা নেয়া হবে। পরিচয় নিশ্চিত না হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালমারীতে ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x