চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (দ:)'র শুভাগমন দিবস তথা রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট (শুক্রবার) বিকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ মুরিদুল আলম সড়ক গিয়ে হযরত আমিনুল্লাহ শাহ (রহ:) মাজার গেইটে এসে শেষ হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামা'আত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাও. আবুল কাশেম আনসারী, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, সহ দাওয়াতে খায়র সম্পাদক মাও. মোহাম্মদ ইসহাক, পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এড. মোজাম্মেল হক ফারুকী, অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন, ব্যাংকার আমিনুল ইসলাম, মাহদুর রহমান মাদু, উপজেলা গাউসিয়া কমিটির আইন বিষয়ক সম্পাদক এড. জি. এম শাহাদাত হোসেন মানিক, মাও. নাছির উদ্দিন, আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক সাইফুল আলম, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরফাত হোসেন, উপজেলা গাউসিয়া কমিটির সহ-অর্থ সম্পাদক ফেরদৌস আলম, মো. আমির হোসেন, ফোরকান আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান, সোহেল রানা, ইলিয়াছ কাঞ্চন, আবু ছৈয়্যদ, মো. রফিক, মো. মামুন প্রমূখ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি সিরাজ উদ্দিন আল-কাদেরী।
মতামত