সার্চটুডে

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাঃ অনুষ্ঠিত

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান এবং ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত, মাখরাজ-তাজবিদ, নিয়মিত সবক অনুশীলনের পাশাপাশি পড়াশোনার মানোন্নয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও আদব-আখলাকের ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানী, নীতিবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

সবক প্রদান শেষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুছ র‍্যালি বের হয়ে রওশনহাট ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসার সামনে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাঃ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x