সার্চটুডে

বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।

রোববার (২৩ আগস্ট ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে মুহাম্মদ হাসান চৌধুরীকে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, হাসান চৌধুরী তার মেধা, শ্রম, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

একই সঙ্গে সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থেকে সংগঠনের নীতি, আদর্শ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের জন্য তাকে আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর মুহাম্মদ হাসান চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বে হাসান চৌধুরী তার সাংগঠনিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালী শ্রীপুর-খরন্দ্বীপ ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x