সার্চটুডে

গাজীপুরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ, ছয় দিনেও সন্ধান মেলেনি

নিখোঁজ মাদ্রাসাছাত্রী রোহী আক্তার ১৪। ছয় দিনেও সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার।

গাজীপুরের জয়দেবপুরে গিয়ে জয়পুরহাটের এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হওয়ার ছয় দিন পার হলেও তার সন্ধান মেলেনি। রোহী আক্তার (১৪) নামের ওই শিক্ষার্থী জয়পুরহাট সদর উপজেলার ছোটাহার ধারকী আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। তাকে ফিরে পেতে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকা থেকে রোহী আক্তার নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের ঘটনায় রোহীর বোন রুমি আক্তার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির পর পুলিশ বিষয়টি তদন্ত করে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করছে।

রোহীর পরিবারের দাবি, মেয়েটির সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

নিখোঁজ রোহী আক্তারের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে মাদ্রাসাছাত্রী নিখোঁজ, ছয় দিনেও সন্ধান মেলেনি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x