সার্চটুডে

বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স

মিরসরাইয়ের বারইয়ারহাট মসজিদুল আবরার প্রকাশ বোর্ড অফিস মসজিদে আল-আবরার হজ্ব কাফেলার উদ্যোগে ওমরা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকঘোনা ছিদ্দিকিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়ালি উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট মসজিদুল আবরার প্রকাশ বোর্ড অফিস মসজিদের খতিব মাওলানা সিরাজ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন আল-আবরার হজ্ব কাফেলার মুয়াল্লিম ক্বারী নোমান।

কনফারেন্সে ওমরার ফজিলত, সফরের আদব, ইহরামের নিয়ম-কানুন, মক্কা-মদিনায় অবস্থানকালীন করণীয় এবং ওমরার বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওয়ালি উল্ল্যাহ বলেন, ওমরা শুধু একটি ধর্মীয় সফর নয়; এটি মহান আল্লাহর নৈকট্য অর্জন ও আত্মশুদ্ধির অন্যতম সুযোগ। ওমরা পালনের সময় ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি ধৈর্য, শৃঙ্খলা ও উত্তম আখলাক বজায় রাখতে হবে। তিনি সফরকারীদের সঠিক নিয়মে ওমরা পালন এবং পবিত্র মক্কা-মদিনার মর্যাদা রক্ষার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আল্লাহর ঘর ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সুযোগ পাওয়া প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাই এ পবিত্র সফরকে সর্বোচ্চ ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে অর্থবহ করে তুলতে হবে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল-আবরার হজ্ব কাফেলা কর্তৃপক্ষ জানায়, আগামী ২৭ আগস্ট তারিখে কাফেলার উদ্যোগে ৩০ জন ওমরা পালনকারীর একটি দল পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x