রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদো পাটোয়ারী বাড়িতে। অনশনরত তরুণীর নাম ফাতেমা আক্তার। তিনি ফেনী থেকে এসে প্রবাসী ইমন হোসেনের বাড়িতে অবস্থান করছেন।ফাতেমা আক্তারের দাবি, বিয়ের আশ্বাস দেওয়ার পর ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ কারণে বাধ্য হয়ে বিয়ের দাবিতে ইমনের বাড়িতে এসে অনশন করছেন তিনি।তবে ইমনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ওই তরুণী দীর্ঘদিন ধরে এ পর্যন্ত তিনবার অনশন করেছেন। পরিবারের দাবি, তাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। এছাড়া তাদের বাড়িতে ভাঙচুরের অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।
মতামত