আসন্ন ২০২৬ সালের শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের লক্ষ্যে সুনামগঞ্জ কালিবাড়ি কেন্দ্রীয় নাট মন্দিরে ‘ভ্রাতৃ সংঘ পূজা কমিটি’র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন দুর্গাপূজার পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বে নির্বাচিত হয়েছেন:
- সভাপতি: চন্দন কর্মকার
- সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আশীষ কান্তি দাস
- সাংগঠনিক সম্পাদক: বিশাল দেব
- কোষাধ্যক্ষ: দিগবিজয় চৌধুরী
কমিটি গঠনের পর উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নতুন এই কমিটির যৌথ নেতৃত্বে এবং স্থানীয় সকলের সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গোৎসব অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


মতামত