সার্চটুডে

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: এমপি মোশাররফ

ছবি: সার্চ টুডে

শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন এমপি। তিনি বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। শিক্ষার মানোন্নয়ন সহযোগী হিসেবে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। 

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার জিপিএ-৫ পাওয়া ৬১জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। তাদের হাতে সনদসহ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। 

প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার জানিয়ে মোশারফ হোসেন এমপি আরও বলেন, কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, জ্ঞান, দক্ষতা, মানবিক গুণাবলি অর্জন ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সমৃদ্ধ করাসহ শক্তিশালী করতে মেধাবী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল উপস্থিত ছিলেন। 

এরআগে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে আকস্মিক সফরে যান সংসদ সদস্য মোশারফ হোসেন। সেখানে দরিদ্র পরিবারের এতিম কন্যার বিয়ের জন্য নগদ আর্থিক সহায়তা ও উপজেলা প্রশাসন প্রদত্ত দুই ব্যাগ শুকনো খাবার পাঠিয়ে দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: এমপি মোশাররফ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x