বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল ইউনিটে নতুন ৯টি ডিপার্টমেন্ট কমিটি অনুমোদন করা হয়েছে। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নেতাকর্মীদের চাঙা রাখার উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছে জেলা ছাত্রদল।
গত রোববার সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইমন হাসান। তাকে দায়িত্বশীল পদে রাখা ইতিবাচক হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
কলেজ শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম সামিউল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব হোসেন সোহাগের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞান অনুষদের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে এই নতুন নেতৃত্ব ছাত্রদলের আদর্শ ও কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত সদস্য সচিব ইমন হাসানের মূল দায়িত্ব হবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করা এবং ক্যাম্পাসভিত্তিক শিক্ষার্থীবান্ধব রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকা।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের সমস্যা নিরসন এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। ইমন হাসানের নেতৃত্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রদল আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতামত