সার্চটুডে

বগুড়ায় কলেজ ছাত্রদলের ৫ ইউনিট, ইতিবাচক জুলাইযোদ্ধা রিফাত

ছবি: সার্চ টুডে

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ইউনিটে নতুন ৫টি ডিপার্টমেন্ট কমিটি অনুমোদন করা হয়েছে। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের চাঙা রাখার উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছে জেলা ছাত্রদল। 

কলেজের সমাজকর্ম বিভাগের আহ্বায়ক নির্বাচিত হয়েছে জুলাই যোদ্ধা শাহরিয়ার হাবিব রিফাত। চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিতে গিয়ে আহত হয়েছিল এই শিক্ষার্থী। তাকে সাংগঠনিক কার্যক্রমে দায়িত্বশীল পদে রাখা ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

গত রোববার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের পাঁচটি ডিপার্টমেন্ট কমিটি অনুমোদন করা হয়। কলেজ শাখা ছাত্রদল সদস্য সচিব রাফিউল আল আমিন ও যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লবের সুপারিশে কমিটি অনুমোদন করেন আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল। আগামী ১৫ দিনের মধ্যে এসব ডিপার্টমেন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। 

নবনির্বাচিতরা হলেন- সমাজকর্ম বিভাগের আহ্বায়ক জুলাইযোদ্ধা শাহরিয়ার হাবিব রিফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিউল ইসলাম রকি, সদস্য সচিব শাকিল আহমেদ, বাংলা বিভাগের আহ্বায়ক রেজভী আহমেদ রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান, সদস্য সচিব রবিউল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের আহ্বায়ক মো. পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন পাপ্পু, সদস্য সচিব সম্পদ কুমার মোদক, দর্শন বিভাগের আহ্বায়ক মাজেদুল ইসলাম মারুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জান্নাতুন নাইম, সদস্য সচিব শেখ নাঈম নবাব, পদার্থ বিজ্ঞান বিভাগের আহ্বায়ক শেখ রুহান রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান ও সদস্য সচিব পার্থ প্রতিম দাস মিশুক। 

সমাজকর্ম বিভাগের আহ্বায়ক রিফাত গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের ধলিরচর এলাকার বাসিন্দা। তার বাবা আহসান হাবিব রনজু ইউনিয়ন বিএনপির নেতা ও নির্বাচিত ইউপি সদস্য। রিফাত বলেন, ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গিয়ে গুরুতর আহত হয়েছিলাম। সাহস, ত্যাগ ও রাজনৈতিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ কলেজ ছাত্রদলের সমাজকর্ম বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি বিএনপি পরিবারের সন্তান। দাদা তোজাম্মেল হোসেন নেপালতলী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি প্রধান শিক্ষক ও গ্রাম সরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

কলেজ ছাত্রদল সংশ্লিষ্টরা জানান, রাজপথে সাহসী ভূমিকা রাখা জুলাইযোদ্ধার রাজনৈতিক স্বীকৃতি প্রশংসা কুড়াচ্ছে। তারা শিক্ষার্থীদের মানোন্নয়ন, অধিকার রক্ষা, ঐক্যবদ্ধ রাখা ও শিক্ষাঙ্গনে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবে। কলেজের প্রতিটি ডিপার্টমেন্ট কমিটি গঠন করা হচ্ছে। শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে কার্যক্রম বেগবান করাসহ নেতাকর্মীরা আরও চাঙা হবে। 

এদিকে, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ইউনিটের ডিপার্টমেন্ট কমিটির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। নির্দেশনা দিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ ও আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সংগ্রামকে শ্রদ্ধা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণে সর্বোচ্চভাবে সহযোগিতায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় কলেজ ছাত্রদলের ৫ ইউনিট, ইতিবাচক জুলাইযোদ্ধা রিফাত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x