সার্চটুডে

পাহাড়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে ম্রো সংস্কৃতির রূপকার তনয়া ম্রো

পাহাড়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে ম্রো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে অনন্য সাফল্য অর্জন করেছেন বান্দরবানের তরুণ কবি ও লেখক তনয়া ম্রো। জাতীয় পর্যায়ের এক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের জন্য নির্ধারিত ‘ঘ’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়। সেমিনারে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীদের মধ্য থেকে তনয়া ম্রোকে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে ঘোষণা করা হয়।

নিজের এ অর্জনের অনুভূতি প্রকাশ করে তনয়া ম্রো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মানের একটি মর্যাদাপূর্ণ মঞ্চে লেখনীর মাধ্যমে ম্রো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, টেকসই অর্থনীতি ও পার্বত্য অঞ্চলের ঐতিহ্য তুলে ধরতে পেরে তিনি গর্বিত।

তিনি বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে ম্রো সংস্কৃতি ও এর টেকসই অর্থনীতি নিয়ে আরও গভীরভাবে গবেষণা ও লেখালেখি করার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করবে।

স্থানীয় বিশিষ্টজনেরা মনে করেন, পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি জাতীয় পর্যায়ে তুলে ধরতে তরুণ প্রজন্মের এমন সাফল্য গুরুত্বপূর্ণ। তনয়া ম্রোর এই অর্জন শুধু বান্দরবানের জন্য নয়, দেশের বহুমাত্রিক ভাষা ও সংস্কৃতির চর্চার ক্ষেত্রেও ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

তাদের প্রত্যাশা, তনয়া ম্রোর লেখনী ও গবেষণার মাধ্যমে ম্রো জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনালোচিত দিক ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ব্যাপকভাবে পরিচিতি লাভ করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাহাড়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে ম্রো সংস্কৃতির রূপকার তনয়া ম্রো

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x