সার্চটুডে

কুড়িগ্রামে ভোগডাঙ্গায় ক্ষুদিরাম মন্দির ও শ্মশান ঘাটের যৌথ ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন

কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নে কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে ক্ষুদিরাম মন্দির ও ভোগডাঙ্গা ইউনিয়ন শ্মশান ঘাটের উন্নয়নকাজের যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদিরাম মন্দির ও শ্মশান ঘাটের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মাহবুব রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের অর্থায়নে মন্দির ও শ্মশান ঘাটের উন্নয়নকাজ বাস্তবায়িত হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রয়োজন পূরণ হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে উন্নয়নকাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিষয় : ক্ষুদিরাম মন্দির শ্মশান ভিত্তিপ্রস্তর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে ভোগডাঙ্গায় ক্ষুদিরাম মন্দির ও শ্মশান ঘাটের যৌথ ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নে কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে ক্ষুদিরাম মন্দির ও ভোগডাঙ্গা ইউনিয়ন শ্মশান ঘাটের উন্নয়নকাজের যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদিরাম মন্দির ও শ্মশান ঘাটের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মাহবুব রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের অর্থায়নে মন্দির ও শ্মশান ঘাটের উন্নয়নকাজ বাস্তবায়িত হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রয়োজন পূরণ হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান বজায় রেখে উন্নয়নকাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x