রাজপথের মিছিল, বজ্রকণ্ঠের স্লোগান আর সম্মুখ সারিতে অবিচল নেতৃত্ব। বগুড়ার রাজপথে এই চেনা দৃশ্যের সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তিনি হাবিবুর রশিদ সন্ধান সরকার। বর্তমানে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করা এই তরুণ এবং মেধাবী ছাত্রনেতা দীর্ঘদিনের রাজপথের লড়াই আর আপসহীন নেতৃত্বের কারণে নেতাকর্মীদের কাছে হয়ে উঠেছেন এক ‘নির্ভীক যোদ্ধা’।
তার কণ্ঠে স্লোগান উঠলে বদলে যায় মিছিলের আবহ। বজ্রকণ্ঠের সেই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শহরের রাজপথ। মিছিলের সারিতে ছড়িয়ে পড়ে নতুন উদ্দীপনা। সহকর্মীদের ভাষ্য, কর্মসূচিতে তার উপস্থিতি নেতাকর্মীদের মনে সাহস ও কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনে।
দলীয় সূত্রে জানা গেছে, স্বৈরাচার বিরোধী দীর্ঘ ১৭ বছরের সকল আন্দোলন-সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ছিলেন আপসহীন ও সক্রিয়। ফ্যাসিস্ট আ. লীগ প্রধান পলাতক হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও সন্ধান ছিলেন সম্মুখ সারিতে।
বাধা এসেছে। মামলা হয়েছে। হামলার শঙ্কাও ছিল নিত্যদিনের সঙ্গী। তবুও রাজপথ ছাড়েননি তিনি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এই রাজপথ তার দীর্ঘ রাজনৈতিক পথচলারই একটি অংশ বলে মনে করেন সন্ধানের সহযোদ্ধারা। তাদের ভাষ্য, প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে থাকার মানসিকতা সন্ধানের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।
সংগ্রামের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন এই ছাত্রনেতা। নিয়মিত দলীয় কর্মসূচি পালন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ ও শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ছাত্ররাজনীতিতে আজিজুল থেকে শুরু করে সন্ধানের সক্রিয়তা ও নেতৃত্ব তরুণদের মাঝে বেশ পরিচিত। বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতি এবং বক্তব্য-স্লোগানও শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়।
শুধু রাজপথে নেতৃত্ব নয়, মানুষের প্রয়োজনেও পাশে থাকার চেষ্টা করেন হাবিবুর রশিদ সন্ধান। বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগে তার অংশগ্রহণের কথাও জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাদের বিশ্বাস, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের পাশে থাকার এই মানসিকতা একজন নেতার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নেতাকর্মীরা জানান, সন্ধানের জনপ্রিয়তার পেছনে রয়েছে দীর্ঘদিনের মাঠপর্যায়ের রাজনীতি। কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, কর্মসূচিতে উপস্থিতি এবং সাংগঠনিক প্রয়োজনে পাশে থাকার কারণে সিনিয়র নেতৃবৃন্দের মাঝেও রয়েছে তার বিশেষ গ্রহণযোগ্যতা।
প্রতিদিন মিছিলের সামনে তার কণ্ঠ শোনা যায়। কর্মীদের মাঝে তার উপস্থিতি অনুভূত হয়। আর মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টাতেও দেখা মেলে তাকে।
সূত্রে জানা গেছে, সংগঠনের আদর্শ ছড়িয়ে দিতে জেলার আওতাধীন প্রতিটি ইউনিটে নিয়মিত যোগাযোগ রাখছেন এই সভাপতি। দলীয় কর্মসূচি সফল করার পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার দিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।
সরেজমিনে ঘুরে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সন্ধানের হাত ধরেই এগিয়ে যেতে যায় বগুড়ার ছাত্রদলের নেতাকর্মীরা।
এ রাজপথে তার বজ্রকণ্ঠের স্লোগান, মিছিলের নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে ইতোমধ্যে একজন জনপ্রিয় ও মানবিক ছাত্রনেতার অবস্থানে নিয়ে এসেছে। সেই পরিচয়কে সঙ্গে নিয়েই সংগঠন ও মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তরুণ, শিক্ষিত এবং মেধাবী এই ছাত্রনেতা।
হাবিবুর রশিদ সন্ধানের এই পথচলা থেমে থাকার নয়। রাজপথের প্রতিটি মিছিল, প্রতিটি স্লোগান আর প্রতিটি কঠিন সময়ে পাশে থাকার গল্প তাকে বগুড়ার তরুণদের কাছে আরও আপন করে তুলেছে। তার কণ্ঠে যখন স্লোগান ওঠে, মিছিলের সারিতে তখন জেগে ওঠে সাহস; তার পদচারণায় রাজপথ পায় নতুন গতি। আন্দোলন-সংগ্রামের সেই দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি শুধু একজন ছাত্রনেতা নন - অনেক নেতাকর্মীর কাছে তিনি ভরসার একটি নাম।
বগুড়ার রাজপথে সন্ধানের বজ্রকণ্ঠের প্রতিধ্বনি আর মিছিলের গর্জন যেন বলে যায়, সংগ্রামের পথ যত দীর্ঘই হোক, মানুষের পাশে থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয় কখনো ফুরিয়ে যায় না।
মতামত