সার্চটুডে

মাদকের টাকা না পেয়ে অভিমানে জীবন দিলেন বোয়ালমারীর রাজমিস্ত্রী

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে জসিম সরদার নামে এক রাজমিস্ত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত জসিম সরদার চার বছর বয়সী এক সন্তানের বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম সরদার স্ত্রী চুমকী সুলতানাকে নিয়ে সহস্রাইল বাজারের পাশে মাসুদ আলমের ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তার স্ত্রী চুমকী সুলতানা বাবার হোটেলে সহযোগী হিসেবে কাজ করেন।

নিহতের স্ত্রী চুমকী সুলতানা জানান, শুক্রবার ভোরে তিনি হোটেলে কাজে যাওয়ার সময় জসিম তার কাছে ইয়াবা কেনার জন্য ৩০০ টাকা চান। তবে তিনি টাকা না দিয়ে কাজে চলে যান। ওই সময় বাসায় জসিম ও তাদের চার বছর বয়সী সন্তান ছিল।

পরে তাদের সন্তান কান্না করতে করতে হোটেলে গিয়ে মাকে জানায়, তার বাবা ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। এ কথা শুনে চুমকী দ্রুত বাসায় ফিরে স্বামীকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরিবারের সদস্যরা জানান, জসিম দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদক কেনার জন্য তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হতো। শুক্রবার সকালে মাদকের টাকা না দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। এরপর ক্ষোভ ও অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা।

খবর পেয়ে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মিন্টু লস্কর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জসিম মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদকের টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাদকের টাকা না পেয়ে অভিমানে জীবন দিলেন বোয়ালমারীর রাজমিস্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x