সার্চটুডে

আলীকদমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী সা. উপলক্ষে আলোচনা, দোয়া ও কুইজ প্রতিযোগিতা

বান্দরবানের আলীকদমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদে আসর আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলীকদম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. হৃদয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সোহাইল আহমেদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতি মো. হৃদয় চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের পর সিরাতুন্নবী (সা.) বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা আব্দুল হক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানতে হবে এবং তাঁর দেখানো পথে চলতে হবে। প্রত্যেক মুসলমানেরই মহানবী (সা.) সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা উচিত।

তারা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী সা. উপলক্ষে আলোচনা, দোয়া ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x